বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যাচেষ্টা গোয়ালন্দে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ-
- Update Time : ১০:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
সচেতন নাগরিক সমাজের ব্যানারে গোয়ালন্দ শহীদ স্মৃতি ক্লাব ও পাঠাগারের সামনে গতকাল বুধবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১০টা থেকে আধা ঘন্টার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে গোয়ালন্দ প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কালের কণ্ঠের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি গণেশ পালের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালের কণ্ঠ শুভ সংঘের গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম লিন্টু, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান, সহসভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সাবেক সাধারণ সস্পাদক আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ বাণীচক্র সংগীত স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সালাউদ্দিন দুলাল, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ নেতা ফকীর শফিকুজ্জামান পিন্টু প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































