বর-কনে আটক, কনের বাবা’র জরিমানা –
- Update Time : ০৯:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯
- / ৬৭ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
বিয়ের সকল আয়োজন সম্পন্ন।গত রোববার দিনগত রাতে বরযাত্রী নিয়ে বিয়ে করতে বর এসেছেন কণের বাড়িতে। চলছে বিয়ে সম্পন্ন করার আনুষ্ঠানিকতা। গভীর রাতে সেখানে হাজির গোয়ালন্দ থানা পুলিশের একটি দল। বাল্যবিয়ের আয়োজন করায় বর-কণে ও কণের বাবা-মাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। সারা রাত থানা হাজতে আটক থাকার পর আজ সোমবার তাদেরকে হাজির করা হয় ভ্রাম্যমান আদালতে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের শহীদ শিকদারের মেয়ে স্মৃতি আক্তারের (১৪) সাথে স্থানীয় আলামিন মোল্লার ছেলে রাসেল মোল্লার বাল্যবিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার গভীর রাতে থানা পুলিশ বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বর-কণে ও কণের অভিভাবককে আটক করে নিয়ে আসে। পরের দিন সোমবার সকালে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন জানান, বাল্যবিয়ের আয়োজন করার দায়ে কণের বাবা শহীদ শিকদারকে ৪ হাজার টাকা জরিমানা ও বাল্যবিয়ে বন্ধের মুচলেকা নেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































