বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রাজবাড়ীতে নবচেতনার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন –
- Update Time : ০৯:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮
- / ৪৬ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে আজ বুধবার সন্ধ্যায় কেক কাটা, আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের মধ্যে দিয়ে জাতীয় দৈনিক নবচেতনা ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দৈনিক নবচেতনার রাজবাড়ী জেলা প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম (টুটুল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাসট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, গণেশ নারায়ন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ উমা সেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক হলি দত্ত, গোয়ালন্দ টেক্সটাইল মিলের পরিচালক আলাউদ্দিন শেখ, জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা বারের সাবেক সাধারন সম্পাদক কেএ বারী, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড.উজির আলী, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খাঁন মোঃ জহুরুল হক, প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, জেলা ডিবি পুলিশের ওসি মোঃ কামাল হোসেন ভুইয়া, পরিদর্শক জিয়ারুল , জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোকছেদুর রহমান খান মমিন, রাজবাড়ী জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি ও এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, প্রথম আলোর জেলা প্রতিনিধি এজাজ আহম্মেদ, এসএ টিভির জেলা প্রতিনিধি সাজিদ হোসেন, আরটিভি জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন, সাংবাদিক আছিফ মাহমুদ, যমুনা টিভির জেলা প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদি হাসান, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম, দীপ্ত টিভি ও জাগোনিউজের জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ আলী আল মামুন প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন, কালের কণ্ঠের রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































