ফরিদপুরের ৫ জেলায় নতুন করে কার্যক্রম শুরু করবে বিএনপি-রাজবাড়ীতে শামা ওবায়েদ –
- Update Time : ০৫:৪৬:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক টিমের সাথে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলা বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে রাজবাড়ী জেলা শহরের ধুনচী গ্রামের এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিএনপির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংক। উপস্থিত ছিলেন, ফরিদপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম, শরিয়তপুর জেলা বিএনপি’র সভাপতি শফিকুর রহমান কিরণ ও যুগ্ন-সম্পাদক দুলাল খান, গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরিফ রফিক্জ্জুামান, জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ ওই জেলার অন্যান্য নেতারা।
সভায় বলা হয়, করোনার কারণে সারা দেশে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম বন্ধ ছিলো। এখন নতুন করে এ কার্যক্রম শুরু করা হচ্ছে। ওই সভায় আগামীতে এই ৫টি জেলায় কি ভাবে জেলা কাউন্সিল অনুষ্ঠিত হবে তা নিয়েও আলোচনা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































