ফণি: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরিসহ সকল প্রকার নৌযান পারাপার বন্ধ –
- Update Time : ০২:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯
- / ৬৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ঘুণিঝড় ফণি’র প্রভাবে সৃষ্ট বৈরি আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। যা আজ শনিবার দুপুর আড়াইটা পর্যন্তও নৌ-যান পারাপার সচল করা সম্ভব হয়নি।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে গত বৃহস্পতিবার দুপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। গত শুক্রবার দুপুর ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকায় প্রায় ৬শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট মহাসড়কের প্রায় সাড়ে ৪ কিঃমিঃ বিভিন্ন প্রকার যানবাহনের সারি রয়েছে। দীর্ঘ সময় ফেরি পারের অপেক্ষায় থেকে যানবাহনের চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। যে কারণে দৌলতদিয়া প্রায় ৪/৫ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































