প্রযুক্তির জালে ধরা পড়লো ডাকাত সদস্য দুই ভাই –
- Update Time : ০৮:৫৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯
- / ৯২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
প্রযুক্তির জালে আটকা পরেছে রাজবাড়ীতে আত্নগোপনে থাকা ডাকাত সদস্য দুই ভাই। তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট মুন্সিপাড়া গ্রামের জালাল ডাকাতের ছেলে জাহিদ ও ইয়াছিন।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, থানা পুলিশের অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতসহ রাজবাড়ীতে দীর্ঘদিন ধরে আত্নগোপনে থাকা মধুখালীর বাগাট মুন্সিপাড়ার জাহিদ ও ইয়াছিন নামে দুই দুধর্ষ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা দেশের বিভিন্ন জায়গার ঠিকানা ব্যবহার করে ডাকাতি করতো। ফরিদপুর কোতয়ালী থানা, মধুখালী থানা এবং বোয়ালমারী থানা পুলিশ দীর্ঘদিন ধরে হন্য হয়ে তাদের খুজছিল তাদের। অবশেষে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে তাদেরকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নামে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রাজবাড়ী ও আশপাশ এলাকায় চুরি ডাকাতিসহ নানা ধরণের অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































