প্রবাসে থেকেও প্রতি মুহুর্তে দেশকে, দেশের মানুষকে অনুভব করি: ডক্টর সাজেদা চৌধুরী তুলি-
- Update Time : ০৬:৪৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
- / ৬৩ Time View
আমি ডক্টর সাজেদা চৌধুরী তুলি অস্ট্রেলিয়া তে আছি। ১২ বছর হলো। প্রতি বছর রাজবাড়ী যাওয়া হয় প্রিয়জনের টানে। প্রবাসে থেকেও প্রতি মুহৃর্তে দেশকে, দেশের মানুষকে অনুভব করি। অস্ট্রেলিয়া তে করোনা ভাইরাস পরিস্থিতি অনেক ভালো। আলহামদুল্লিয়াহ। সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টায় এই সাফল্য।
আমি আমার হাসব্যান্ড এখানে সরকারি চাকুরী করছি। আমরা দুজন বাসা থেকে নিয়মিত অফিস করতাম। আমার মেয়ে এতদিন অনলাইন এ ক্লাস করেছে। এই সপ্তাহ থেকে স্কুল এ যাচ্ছে। আমরাও অফিস এ যেতে শুরু করবো জুন থেকে।
নিজেরা ভালো থাকলেও দেশের জন্য উদ্বিগ্ন থাকি। বাবা-মা, আত্মীয়-স্বজন, বন্ধুরা সবাই রয়েছে প্রিয় বাংলাদেশে। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ অনেক বেশি। জনসংখ্যা আর অর্থনৈতিক চ্যালেঞ্জ।
নিজেদেরকে সচেতন হতে হবে। অকারণে বাইরে যাওয়া, আড্ডা দেয়া বন্ধ করতে হবে। পরিষ্কার পরিছন্ন থাকতে হবে। আসে পাশের গরীব/অভাবী মানুষের খেয়াল রাখতে হবে। বিদেশ থেকেও আমরা যতটা পারছি দেশকে হেল্প করছি। আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাল্লাহ ! পরিশেষে সবার সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করি।
লেখিকা- ডক্টর সাজেদা চৌধুরী তুলি, ক্যানবেরা, অস্ট্রেলিয়া । ২৯ মে, ২০২০।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































