প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পুলিশ সুপারের বাণী
- Update Time : ১১:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ২৭০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
২৮ সেপ্টেম্বর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠকন্যা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর ৭7তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। বাংলাদেশের সৃষ্টি ও বাঙালি জাতির নবোত্থান ও বির্নিমাণে পূনর্গঠনে বঙ্গবন্ধুর অবদান ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। কথায় বলে: ফলেই বৃক্ষের পরিচয়। শেখ হাসিনাকে দেখে বুঝতে মোটেই অসুবিধা হয় না যে, তিনি বঙ্গবন্ধুরই কন্যা। বঙ্গবন্ধু মানেই যেমন বাংলাদেশ, তেমনি শেখ হাসিনাও তাঁর পিতার মতো প্রতীক ও পরিচয়ের পতাকা হিসেবে নিজেকে বিভূষিত করেছেন।
দেশের ক্রান্তিলগ্নে বাঙালি জাতিকে সঠিক নেতৃত্ব দিয়ে যিনি দেশকে গৌরবের আসনে সমাসীন করেছেন তিনিই আজকের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন, মানবিক উৎকর্ষ, অর্থনৈতিক বিকাশ এবং অন্যান্য বহু ক্ষেত্রে বিশ্বে বিশেষ অনুপ্রেরণা সৃষ্টি করেছেন এবং বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। তাঁর অসাম্প্রদায়িক, উদার, প্রগতিশীল, গণতান্ত্রিক ও বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি তাকে দিয়েছে এক আধুনিক ও অগ্রসর রাষ্ট্রনায়কের স্বীকৃতি। দেশে-বিদেশে তাঁর যে প্রশংসনীয় ইমেজ গড়ে উঠেছে, তা আরও বিকশিত হোক, তিনি দীর্ঘজীবী হোন, আজকের দিনে এই কামনাই করি এবং তাঁর জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে সকলকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে অংশগ্রহণের আহবান জানাই।
শুভ জন্মদিন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।
(জি. এম. আবুল কালাম আজাদ)
পুলিশ সুপার, রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































