পূর্ব বিরোধের জের ধরে ২ জনকে কুপিয়ে জখম, এক জনের অবস্থা আশংকা জনক-
- Update Time : ০৮:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পূর্ব বিরোধের জের ধরে রাজবাড়ী শহরের পাবলিক হেলথ সংলগ্ন কাহারপাড়া এলাকায় দুই জন ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে।
আহতরা হলো, ওই এলাকার আলম সরদারের ছেলে মোঃ রুবেল সরদার (৩০) এবং সজ্জনকান্দা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মোঃ মাসফিকুর রহমান (৩০)। আহত রুবেলের অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
রাজবাড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে কতিপয় ১০/১২ জন ব্যক্তি কাহারপাড়ার জনৈক রানার দোকানের সামনে রুবেল ও মাসফিকুরকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুবেল ও মাশফিকুরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। মাসফিকুরকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে রুবেলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকায় পাঠানো হয়।
যদিও এ ঘটনায় আজ বুধবার সন্ধ্যা রাত পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































