পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত রাজবাড়ীর ২২১ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
- Update Time : ০৯:৫৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ১১২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত ২২১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রাজবাড়ী ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত শুক্রবার সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত অনুষ্ঠানের “উচ্চ শিক্ষা ও বিশ্ববিদ্যালয় জীবন” বিষয়ে প্রথমে সেশন নেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম আজম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ। উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। আরো উপস্থিত ছিলেন যশোরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ এবং পিরোজপুর সদরের সাব রেজিস্ট্রার পারভেজ খান। অনুষ্ঠানের শুরুতে ভর্তির সুযোগপ্রাপ্ত ৬ জন শিক্ষার্থী তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর সভাপতি ইসরাইল হুসাইন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































