পাংশা থানা পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ –
- Update Time : ১১:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা থানা পুলিশের সদস্যরা আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। একই সাথে পলাতক অপর একজন আসামীকে গ্রেপ্তার করেছে। তাদেরকে মঙ্গলবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও সঙ্গীয়ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে একটি ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজসহ মোঃ আলামিন মন্ডল (২৫) কে গ্রেপ্তার করে। আলামিন মন্ডল উপজেলার পালেরডাঙ্গী গ্রামের মোসলেম মন্ডলের ছেলে।
গত সোমবার রাত সাড়ে ৯ টার সময় উপজেলার পালেরডাঙ্গী গ্রামের মোঃ মোসলেম মন্ডলের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিনে রাত ১১ টার দিকে দুইটি কার্তুজসহ সরিষা বাজার থেকে শফিক মোল্লা (২৬) কে গ্রেপ্তার করা হয়। শফিক মোল্লা উপজেলার সরিষা গ্রামের সোবাহান মোল্লার ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, পাংশা মডেল থানার এএসআই মোঃ জাহিদুল ইসলাম পলাতক আসামি নাদের আলী মন্ডল (২৮) কে গ্রেপ্তার করেছে। নাদের আলী মন্ডল উপজেলার সেন গ্রামের আঃ রব মন্ডলের ছেলে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































