পাংশা উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৩৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির আয়োজনে সোমবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক এমপি মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির আহবায়ক লায়ন এ্যাড.আব্দুর রাজ্জাক খান,বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান,সাধারণ সম্পাদক মশিউল আযম চুন্নু,কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী শারমীন আক্তার,সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডল,পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী সরদার,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনছুর আলী মন্টু,সাংগঠনিক সম্পাদক শাসমুল আলম আকুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড.আসাদুজ্জামান লাল,রোকন উদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক এ মজিদ বিশ্বাস,কে এম সবুর শাহীন,রাজবাড়ী পৌর বিএনপির সাধাধর সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, পাংশা উপজেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































