পাংশায় দেড়’শ জনের মাঝে খাদ্য সহায়তা দিলেন ভাইস চেয়ারম্যান –
- Update Time : ০৯:৪৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ৭২ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ও পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলার বিভিন্ন এলাকার কর্মহীন হত দরিদ্র অসহায় ১৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন পাংশা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস।
শুক্রবার সকাল ১১টায় পাংশা আইডিয়াল গার্লস কলেজ চত্ত্বরে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির নির্দেশনায় ও তার জ্যেষ্ঠ পুত্র জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিমের সার্বিক তত্ত্বাবধানে কর্মহীন হতদরিদ্র ১৫০ জনের মাঝে চাল, ডাল ও ছোলা বিতরণ করা হয়।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস বলেন, উপজেলা পরিষদের বরাদ্দ ও নিজস্ব অর্থায়নে আমি বিভিন্ন সময় অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে আসছি। তারই প্রেক্ষিতে ১৫০ জন পরিবারের মাঝে চাল, ডাল ও ছোলা বিতরণ করা হচ্ছে।
পাংশা উপজেলা যাতে করোনা ভাইরাস মুক্ত থাকে তার জন্য আমাদের নেতৃবৃন্দ সকলের পাশে রয়েছেন। আমি পাংশা উপজেলাবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার জন্য আহ্বান জানাচ্ছি। ভয় নেই এই পরিস্থিতি মোকাবেলায় আমরা আপনাদের পাশে ছিলাম আছি।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ এ,এফ,এম শফিউদ্দিন পাতা, পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ লাভলু বিশ্বাস, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ লাল্টু বিশ্বাস প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































