পাংশায় প্রতিবন্ধী দিবসে র্যালী আলোচনা সভা ও চেক বিতরণ –
- Update Time : ০৮:০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮
- / ৫৭ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ২০ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ও ২৭ তম আর্ন্তজাকিত প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয় র্যালী শেষে দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ”সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদা আহম্মেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার’র কার্যালয়ে প্রতিবন্ধীদের মধ্যে সুধ মুক্ত লোনের চেক বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































