পাংশায় দেশীয় অস্ত্র সহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার –
- Update Time : ০৮:৪৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮
- / ৬০ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য কে গ্রেফতার করেছে।
জানাগেছে, পাংশার শিয়ালডাঙ্গী নামক স্থানে রাতে অভিযান চালিয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহর নেতৃত্বে পাংশা থানার সাব ইন্সেপেক্টর মোঃ সাখাওয়াত হোসেন, এ এস আই মোঃ রফিকুল ইসলাম,এ.এস.আই মোঃ আইয়ুব আলী সঙ্গীয় পুলিশ দল অভিযানে চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার দক্ষিন সুতালড়ী গ্রামের মৃত সাখাওয়াত বেপারীর ছেলে ওহিদ বেপারী ওরফে সেলিম বেপারী (৩০), মাদারীপুর জেলার কালকিনী থানার পাঙ্গাসিয়া ঝাউতলা গ্রামের জহুর আলী হাওলাদারের ছেলে শয়ন হাওলাদার (২৮) একই থানার পশ্চিম শিকার মঙ্গল গ্রামের মৃত ইসলাম বেপারীর ছেলে ফেরদৌস বেপারী (৩০)।
থানা সুত্রে জানাযায় ২২ নভেম্বর পাংশা থানাধীন পাগলের মোড় বটতলা নামক স্থানে থেকে রোড ডাকাতির প্রস্তুতির কালে তাদেরকে দেশীয় অস্ত্র-সস্ত্র সহ তাদেরকে গ্রেফতার করেন।পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ্ জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































