পাংশায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৩৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯
- / ৭৫ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিক্ষা অফিসের সার্বিক তত্বাবধায়নে সোমবার দিন ব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ক্রীড়া,সাংস্কৃতিকসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় শিশু শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।
এ প্রতিযোগিতার অংশ হিসাবে পাংশা শিল্প কলা একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এ পর্বে ৩০টি ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগীতা করেছে। প্রতিযোগিতা শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও শিল্পকলা একাডেমির সহ-সভাপতি উত্তম কুমার কুন্ডু,উপজেলা সহকারী শিক্ষা অফিসার অঞ্জলী রাণী প্রামানিক, টিপু সুলতান খান, সুজন আলম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল করিম জাহাঙ্গীর প্রমুখ। বক্তব্য কালে রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও শিল্পকলা একাডেমির সহ-সভাপতি উত্তম কুমার কুন্ডু বলেন এই শিশু কিশোররা এতো ভাল করে নিজেদের তুলে ধরেছে স্ব-স্ব ক্ষেদ্রে এটা অভাবণীয় ভবিষ্যৎ তারা আরো ভাল করে দেশ ও দেশের বাইরে আমাদের পাংশার নাম উজ্জল করবে বলে আমি বিশ্বাস করি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































