পাংশায় ওসি মিজানুর রহমানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত –
- Update Time : ১০:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮
- / ৫৫ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা থানা পুলিশের আয়োজনে পাংশা থানার প্রয়াত ওসি এস,এম মিজানুর রহমানের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় পাট্টা ইউনিয়নের জাগির কয়া গ্রামে ওসি মিজানুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাট্টা ইউপি চেয়ারম্যান আঃ রব মুনা বিশ্বাস, পাট্টা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জনাব আলী প্রমুখ। আলোচনা সভায় প্রয়াত ওসি মিজানুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত ২০০৪ সালে ৩১ জানুয়ারি পাংশা থানায় কর্মরত ওসি এস,এম মিজানুর রহমান আততায়ীর গুলিতে নিহত হন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































