পাংশায় এশিয়ান টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত –
- Update Time : ১০:০০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮
- / ১০১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকালে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা শিল্পকলা মোড়স্থ এশিয়ান টিভির রাজবাড়ীর প্রতিনিধির কার্যালয়ে এশিয়ান টিভির ৫ম বর্ষ পূর্তি উপলক্ষে রাজবাড়ী প্রতিনিধি এস,এম রাসেল কবিরের সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাব পাংশার সাধারণ সম্পাদক মাসুদ রেজা শিশিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সদস্য, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জুলফিকার আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা প্রেসক্লাবের সভাপতি মোক্তার হোসেন, উপজেলা প্রেসক্লাব পাংশার সভাপতি কাজী সেলিম মাবুদ, কালুখালী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাংবাদিক আব্দুর রশিদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি শামীম রেজা, মোঃ ফারুক ও বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এস,কে পাল (সমীর), শাহীনুল ইসলাম, সবুজ, সৈকত শতদল, অপু রায়হান, ফরিদ, ফারুক, এনামুল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































