পাংশায় এমডিভি কার্যক্রম বাস্তবায়নে অবহিত করণ সভা –
- Update Time : ০৭:৫৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০১৯
- / ৪৬ Time View

মাসুদ রেজা শিশির , রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জলাতস্ক রোগ নির্মূলের লক্ষ্যে পাংশা উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নের লক্ষে উপজেলা পর্যায়ে অবহিত করণ সভা রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২০২২ ইং সালের মধ্যে দেশ থেকে জলাতস্ক রোগ নির্মূলের লক্ষ্যে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোসাম্মৎ আনজুয়ারা খাতুন (সুমি)’র সভাপতিত্বে ও ইন্সেপেক্টর মোঃ তৈয়বুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাহিদা আহম্মেদ,বিশেষ অতিথি হিসাবে উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন,আর এম ও ডা.তরুন কুমার পাল,প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.রেজাউল করিম,প্যানেল মেয়র রাশিদা ইয়াছমিন,মৌরাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক,কসবামাজাইল ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান,পাট্টা ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস,বাবুপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার, এমডিভি’র সুপার ভাইজার মোঃ জুবায়ের হোসেন,ফারুখ হোসেন সাগর,সাংবাদিক মাসুদ রেজা শিশির প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা জলাতস্ক রোগ নির্মূলের লক্ষ্যে এ কর্মসূচী বাস্তবায়নে সর্বাক্ত সহযোগীতা করার ঘোষনা প্রদান করেন। এমডিভি’র সুপার ভাইজার মোঃ জুবায়ের হোসেন ও ফারুখ হোসেন সাগর পাওয়ার পেজেন্টেসনের মাধ্যমে কর্মসূচীর বিভিন্ন দিক তুলে ধরেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































