পাংশায় উন্মুক্ত জলাশয়ে চলছে বড়শি দিয়ে মাছ ধরা প্রতিযোগিতা –
- Update Time : ১০:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ৫০ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পাংশার উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ এলাকার কাদের বিলে চলছে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফলে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে ওই এলাকায়। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এ প্রতিযোগিতা বিকাল ৫টা পর্যন্ত চলে।
প্রতিযোগিতায় অংশ গ্রহনের জন্য টিকেটের মূল্য নির্ধারন করা হয় ২০টাকা। এবং টিকেট বিক্রির সম্পূর্ণ টাকা দান করা হবে স্থানীয় মুছিদাহ এতিম খানায়। প্রতিযোগিতায় কয়েকশ সৌখিন মাছ শিকারি অংশ গ্রহন করে।
জানাযায়, পাট্টা ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে মাত্র ২০ টাকা টিকেট মুল্যে বড়শি দিয়ে মাছ ধরা প্রতিযোগতার আয়োজন করা হয়েছে। এতে কয়েকশ শৌখিন মাছ শিকারি প্রতিযোগিতায় অংশ নিয়েছে। জলাশয়ে দেশিয় বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় মাছ রয়েছে। এছাড়া দেশিয় অন্যান্য প্রজাতির মাছও রয়েছে জলাশয়ে। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারী পর্যন্ত মাছ শিকারিকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পাট্টা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা লুলু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সেনা কর্মকর্তা ও মুছিদাহ এতিমখানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ খাইরুল ইসলাম প্রমুখ।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































