পাংশার ১০ ইউপি’র নির্বাচন : আ:লীগ ৮ এবং স্বতন্ত্র ২চেয়ারম্যান প্রার্থীর বিজয়ী –
- Update Time : ০৩:১৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ৫ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে কিছু বিচ্ছন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ও ২টি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ছাত্রলীগের সাবেক সভাপতি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সজীব হোসেন (মটরসাইকেল) ৬ হাজার ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী মোঃ হুমায়ুন কবির শাকিল (নৌকা) ৫ হাজার ৬শত ৫৬ ভোট। অপর প্রার্থী সাবেক চেয়ারম্যান মুন্সী হাসানুল ইসলাম মহন (ঘোড়া) মার্কায় ভোট পেয়েছেন ১হাজার ৯শত ৯৪, নিজাম উদ্দিন (আনারস) মার্কায় ভোট পেয়েছেন ১০৮, জাসদের প্রার্থী মুরাদ হোসেন (মশাল) মার্কায় ভোট পেয়েছেন ৪৩।
হাবাসপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আল মামুন খান (চশমা) মার্কা প্রতিকে ৮ হাজার ২শত ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ মনোনীত আব্দুল আলীম (নৌকা) প্রকীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৯শত ৫৭। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ খান (মোটর সাইকেল) মার্কায় ভোট পেয়েছেন ৩হাজার ৬শত ৫৭, স্বতন্ত্র প্রার্থী গোলাম মালেক দুলাল (আনারস) প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৩২, গোলাম জাকারিয়া (ঘোড়া) মার্কায় ১৪ ভোট, আবু সেলিম (টেলিফোন) মার্কায় ৬৭ ভোট পেয়েছেন।
যশাই ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু হোসেন খান ( নৌকা) ৬ হাজার ৩শত ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিদ্দিকুর রহমান (আনারস) ৫ হাজার ৬শত ৮৬ ভোট। অপরপ্রার্থী তোফাজ্জেল হোসেন (চশমা) প্রতীকে ২০ ভোট, সিরাজুল ইসলাম (মোটর সাইকেল) ৮৯ ভোট, জাকের পাটির প্রার্থী মামুন (গোলাপফুল) ২২ ভোট, আব্দুল হাকিম খান (ঘোড়া) ১ ভোট পেয়েছেন।
মাছপাড়া ইউনিয়নে পূনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো (নৌকা) ৮ হাজার ২৭ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাসদের প্রার্থী মোহাম্মদ হিল্লোল মিয়া (মশাল) ১শত ১৬ ভোট, কমলেশ চন্দ্র দাস (চশমা) প্রতীকে ২৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুল ইসলাম খান (আনারস) মার্কায় ভোট পেয়েছেন ১হাজার ৯শত ৭৮।
কলিমোহর ইউনিয়নে পাংশা উপজেলার মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী বিলকিস খাতুন (নৌকা) ৩ হাজার ৯শত ১২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিধান কুমার বিশ্বাস (আনারস) মার্কায় ভোট পেয়েছেন ৩ হাজার ৪ শত ৫৮। এ্যাড.আক্কাস আলী (মোটরসাইকেল) প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ১৭ ভোট, আব্দুর রাজ্জাক (ঘোড়া) ১ হাজার ৮শত৭৫ ভোট, সেকেন আলী মোল্লা (অটোরিক্সা) ৫শত ১১ ভোট, বিপ্লব কুমার বিশ্বাস (চশমা) ২০ ভোট, সাজ্জাদ হাসান (টেলিফোন) ২১ ভোট পেয়েছেন।
কসবামাজাইল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদ (নৌকা) প্রতীকে ৮ হাজার ৬শত ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দী মোঃ রাকিবুল ইসলাম (আনারস) মার্কায় ভোট পেয়েছেন ৭ হাজার ৮শত ২১। সাইদ আহম্মেদ (মোটরসাইকেল) ১৬ ভোট, জাকিরুল (চশমা) ৬ ভোট পেয়েছেন।
বাবুপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে পূনরায় নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ ইমান আলী সরদার (নৌকা) ৫ হাজার ৬শত ২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আবুল কাসেম সরোয়ার (ঘোড়া) ৪ হাজার ১ শত ৯২ ভোট, শহিদুল ইসলাম মিয়া (আনারস) ২শত ১০ ভোট, মোঃ শাহজাহান শেখ (মোটর সাইকেল) ৭৮ ভোট।
শরিসা ইউনিয়নে চেয়ারম্যান পদে পূনরায় বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আজমল আল বাহার বিশ্বাস (নৌকা) ৭ হাজার ৯শত ৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আহম্মদ হোসেন (আনারস) ৪হাজার ৭শত ৬৫ ভোট, আসাদুজ্জামান রতন (মোটর সাইকেল) ৪০ ভোট পেয়েছেন।
পাট্টা ইউনিয়নে পূনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুর রব মুনা বিশ্বাস (নৌকা) ৬হাজার ৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী হাসিবুর রহমান বকরত (মোটরসাইকেল) ৫হাজার ১শত ৯৫ ভোট, গোলাম মোস্তফা লুল (আনারস) ৬ শত ৯০ ভোট, রাজদুল ইসলাম (ঘোড়া) ৭২ ভোট, জেসমিন খাতুন (রজনীগন্ধা) ১৭ ভোট পেয়েছেন।
মৌরাট ইউনিয়নে চেয়ারম্যান পদে পূনরায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান (নৌকা) ৭হাজার ৫শত ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রদিদ্বন্দী আব্দুর রাজ্জাক বিশ্বাস (ঘোড়া) ৩ হাজার ২শত ৬৮ ভোট, মোঃ শওকত আলী সরদার (আনারস) ২ হাজার ৩ শত ৫৭ ভোট, মোকাররম হোসেন (মোটরসাইকেল) ৬শত ভোট, মোহাম্মাদ আলী সরদার (চশমা) ২৫ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৯জন চেয়ারম্যান প্রার্থীসহ ৪৯৩ জন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































