পাংশার হোটেলে চাঁদাবাজীকালে ভূয়া ইউএনও গ্রেপ্তার –
- Update Time : ০৪:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় খাবারের হোটেল থেকে চাঁদা আদায়কালে শাহরিয়ার জাহান (৪৮) নামে এক ভূয়া ইউএনওকে পুলিশ আটক করেছে। শাহরিয়ার জাহান পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের মুনশী আকবর আলী’র ছেলে।
সোমবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডন মোড় এলাকায় খয়বার আলী শেখ ও কটার খাবারের হোটেলে প্রবেশ করে নিজেকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে হোটেলের ট্রেড লাইসেন্স দেখতে চাইলে তারা দেখাতে ব্যর্থ হন। এ সময় দুই হোটেল থেকে ৫শত টাকা করে এক হাজার টাকা চাঁদা আদায় করে। আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা পাংশা মডেল থানা ফোন করলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে আটক করে। এ সময় খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, মাছপাড়া ইউপি চেয়ারম্যান খোন্দকার সাইফুল সাইফুল ইসলাম (বুড়ো) ঘটনাস্থলে উপস্থিত হন।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, ইউএনও পরিচয়ে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে মাছপাড়ার ডন মোড় এলাকার ২ দোকান থেকে ৫শত করে ১ হাজার টাকা চাঁদাবাজি করেছে। স্থানীয়রা আটকে রেখে পুলিশে সংবাদ দিলে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, এটা গুরুত্বর অপরাধ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































