পাংশার শরিষায় গৃহবধু চাঁদনী হত্যা মামলায় স্বামী বিল্পব গ্রেফতার –
- Update Time : ০৮:৪৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯
- / ৬৭ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী র্বাতা ডট কম :
রাজবাড়ীর পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লার নেতৃত্বে পাংশা থানার এস আই মুন্সী কামরুজ্জামান সঙ্গীয় পুলিশ দল বিশেষ অভিযান চালিয়ে চাদনী হত্যা মামলার আসামী তার স্বামী বিল্পব হোসেন কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃত বিল্পব শরিষা ইউপির বাগারচর গ্রামের বেলায়েত আলী ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান মুন্সি কামরুজ্জামান জানান আনুমানিক ৬/৭ মাস আগে বিল্পব উপজেলার পাট্টা ইউপির মাজাইল গ্রামের উকিল মন্ডলের কন্যা চাঁদনী বেগমকে বিয়ে করে বহলাডাঙ্গা পশ্চিমপাড়া নানা রোজদার আলী বাড়ীতে বসবাস করে আসছিল। সম্প্রতি স্বামী -স্ত্রীর মধ্যে মনমালিণ্য হয়ে আসছিল। ঘটনার রাতে বিল্পব স্ত্রী চাঁদনীকে কৌশলে গোসল করার কথা বলে ইউনূছ আলীর পুকুরে নিয়ে পানিতে ডুবিয়ে চাঁদনী কে হত্যা করে পুকুরের মধ্যেই লাশ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় চাদনীর চাচা মোক্তার হোসেন বাদী হয়ে বিল্পবকে আসামী করে মামলা দয়ের করে। মামলা নং-০১। পাংশা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাট্টা ইউপির মুছিদাহ গ্রাম হতে বিল্পবকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































