পাংশার বাগদুল বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ৮ দোকান ভস্মিভূত –
- Update Time : ০৭:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় অগ্নিকান্ডে ৮ ব্যবসায়ীর কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। শনিবার রাত ২টার দিকে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা ব্যবসায়ীরা হলেন, ফার্নিচার ব্যবসায়ী নুরুজ্জামান শীতল, মোঃ আনোয়ার হোসাইন, সুরুজ আলী, রাইস মিলের মালিক আতর বিশ্বাস, চায়ের দোকানী ছকেন সরদার, সাইকেল মেকার নাজমুল, সিমেন্টের দোকানী সৈয়দ আলী, মুদিদোকানী শরীফ সোহান।
ক্ষতিগ্রস্থ মিয়া মার্কেট মালিক আওয়ামীলীগ নেতা মোঃ রইস উদ্দিন মিয়া বলেন, ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাসায় চলে যায়। রাতে খবর পাই মার্কেটে আগুন লেগেছে। আগুনে দোকানগুলোর সব মালামাল পুড়ে গেছে। ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে নিঃস্ব। আমিও ক্ষতিগ্রস্থ হয়েছি।
পাংশা ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার মোঃ মহিদুল ইসলাম বলেন, রাত ২টা ১০ মিনিটে খবরে ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আগুনে ৮টি দোকানের ২০ লক্ষ টাকার মালামাল ভস্মিভূত ও ৩০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































