পাংশায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন –
- Update Time : ০৮:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
- / ৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় “ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মধ্য দিয়ে নাগরিক সেবাকে সহজীকরণ ও সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্ত্বরে সহকারী কমিশনার ভূমি নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শাহাদাত হোসেন প্রমুখ। এসময় উপজেলা সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ভুমি নুজহাত তাসনীম আওন বলেন, পাংশায় অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংশ্লিষ্ট ডাটা এন্ট্রি কার্যক্রম চলমান রয়েছে। যার সাহায্যে সম্মানিত সকল ভূমি মালিকগণ সব ধরনের কর পরিশোধ করতে পারবেন ঘরে বসেই। অনলাইনে আবেদনের জন্য তাদের নিজ মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের এক কপি ছবি ও নামজারি খতিয়ান এর ফটোকপি সর্বশেষ খতিয়ানের কপি, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপি নিয়ে নিজ নিজ ইউনিয়ন ভূমি অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































