পাংশায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধী ভ্যান চালকের মৃত্যু –
- Update Time : ১০:৩৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ৪৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পাংশা পৌর এলাকার কুড়াপাড়া রেলক্রসিং নামক স্থানে রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম (৩৫) নামের এক শ্রবণ ও বাক প্রতিবন্ধী (বোবা) ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল পৌনে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রবন প্রতিবন্ধী পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর পাড়া গ্রামের মতিন খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী চায়না খাতুন বলেন, এক ভ্যান চালক তার ভ্যান নিয়ে রেলক্রসিংয়ের দিকে যাবার সময় ট্রেন অাসতে দেখে তিনি পেছন ডাকাডাকি করেন। কিন্তু ওই ব্যাক্তি কিছু না শুনতে পেয়ে রেলক্রসিংয়ের ওপর উঠে যায়। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে অাসা রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যাক্তি ঘটনাস্থলেই নিহত হয়। এবং ট্রেনের ধাক্কায় তার ভ্যান দুমরে মুচরে যায়। পড়ে জানতে পারেন নিহত ব্যাক্তি বোবা, কানে শোনেন না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































