পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাজবাড়ীতে প্রস্তুতি সভা
- Update Time : ০৭:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ৩৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রাজবাড়ীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটোনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানরা।
সভা শেষে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান রাজবাড়ী জেলা শহরের শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে বড় পর্দায় প্রদর্শন করা হবে। পরবর্তীতে বেলুন ও পায়রা উরানো, থিমসং বাজানো, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতসবাজী প্রদর্শন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































