পদ্মা ও যমুনার মোহনায় ধরা পড়লো ২২ কেজি ওজনের বোয়াল, দাম ৫৬ হাজার –
- Update Time : ০৫:১৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ৪৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
মানিকগঞ্জের হরিরামপুর এলাকার পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়া ২২ কেজি ওজনের এক বোয়াল বিক্রি হয়েছে ৫৬ হাজার টাকায়।
শনিবার দুপুরে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছটি ঢাকার এক বড় ব্যবসায়ীর নিকট ২ হাজার ৫৫০ টাকা কেজি দরে বিক্রি করেন।
এরঅাগে তিনি কায়ুম হলদারের নিকট থেকে ২ হাজার ৪শ টাকা কেজি দরে মোট ৫২ হাজার ৮শ টাকায় মাছটি কিনে নেন।
জানাযায়, সকালে মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা ও যমুনা নদীর মোহনার কায়ুম হলদারের নের্তৃত্বে জাল ফেলে ৯ জেলে। ১০টার দিকে তাদের জালে ধরা পরে বিশাল অাকৃতির ওই বোয়াল। পড়ে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে এনে ওজন দেয়া হয়। ওই সময় ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ একটু লাভের অাশায় ২২ কেজি ওজনের মাছটি কিনে নেয়। ওই সময় মাছটি দেখতে ভির করেন স্থানীয়রা।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, ২২ কেজি ওজনের বড় একটি বোয়াল কিনে কেজিতে ১৫০ টাকা লাভে ঢাকার এক শিল্পপতির কাছে ৫৬ হাজার টাকায় বিক্রি করেছেন। এত বড় মাছ পেয়ে জেলেরা খুব খুশি হয়েছে। এছাড়া পদ্মা ও যমুনায় এখন মাঝে মধ্যেই বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও তারা লাভবান হচ্ছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































