পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত : দৌলতদিয়ার ৫ ও ৭ নং ফেরি ঘাট এলাকায় ভাঙ্গন –
- Update Time : ১০:৪৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ৮৩ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পদ্মার অব্যাহত পানি বৃদ্ধিতে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। দৌলতদিয়ার ৫ নং ফেরি ঘাটের বাম পাশে ও ৭ নং ফেরি ঘাট এলাকার ডাউনে এবং লঞ্চ ঘাট এলাকার উজানে পানি বৃদ্ধি ও ¯্রােতের তীব্রতায় এ ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন অব্যাহত থাকায় লঞ্চ ঘাট ও ৭ নং ফেরি ঘাট এলাকার মানুষ হুমকিতে রয়েছেন। ভাঙ্গনে বালু ভর্তি জিও ব্যাগের বস্তা গুলো নদীতে বিলীন হচ্ছে।
দৌলতদিয়া ঘাট এলাকার বাসিন্দারা জানান, বার বার ভাঙ্গনের কারনে তারা দৌলতদিয়া ঘাট এলাকা সংকুচিত হয়ে গেছে। এখানে বসবাসরত মানুষ একাধিকবার ভাঙ্গনে দিশেহারা। ভাঙ্গন হুমকিতে এখন বসবাস করছেন তারা। ভাঙ্গন স্থানে বালুভর্তি বস্তা ফেলে ভাঙ্গন রোধ করতে অনুরোধ জানান।
এদিকে পদ্মার নি¤œাঞ্চলে পানি বৃদ্ধির কারনে নতুন নতুন এলাকা ও ফসলী জমি প্লাবিত হচ্ছে। পানি বৃদ্ধি,তীব্র ¯্রােত ও অব্যাহত ভাঙ্গন ফেরি ঘাট হুমকিতে পরেছে।
গত মাসের শেষে লঞ্চ ঘাট সহ ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নং সহ ৭টি ফেরি ঘাটেই ভাঙ্গন দেখা দেয়। এতে লঞ্চ ঘাট এবং এখানে বসবাসরত ৩০ টিরও বেশি পরিবার নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে আতঙ্কে বসবাস করছেন পদ্মার পারে বসবাসরত এলাকাবাসি। ভাঙ্গন হুমকিতে পরেছে ফেরি ঘাট এলাকা।
দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে আজ পদ্মার পানি ৬ সে.মি বেড়ে ৮.৩৮ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন ধরে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































