পদ্মায় জেলের জালে বিশাল বাঘাইর ও কাতল মাছ আটক –
- Update Time : ০২:১২:০৯ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির এক বাঘাইর ও কাতল মাছ। শনিবার সকালে নদীর অন্তার মোড় এলাকায় জাল ফেলে স্হানীয় জেলে মোঃ সাইয়ুম হালদার মাছ দুটি ধরেন। বাঘাইর মাছটির ওজন ২১ কেজি এবং কাতল মাছটির ওজন ১৫ কেজি।
খবর পেয়ে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহান অন্তার মোড় গিয়ে বাঘাইর মাছটি ১২’শ টাকা কেজি দরে ২৫ হাজার ২০০ টাকায় এবং কাতল মাছটি ১৩’শ ৫০ টাকা কেজি দরে ২০ হাজার ২৫০ টাকা দিয়ে কিনে আনেন। এ বিষয়ে মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহান জানান, জেলে সাইয়ুম মাছ দুটি ধরেই আমাকে মোবাইলে জানায়।পরে আমি তাদের নৌকায় গিয়ে বাঘাইরটি ১ হাজার ২০০ টাকা এবং কাতলটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে কিনে আনি। পরে মুঠোফোনে যোগাযোগ করে কাতলটি ঢাকার এক ব্যাবসায়ীর কাছে ১৪ ‘শ টাকা কেজি দরে ২১ হাজার টাকায় বিক্রি করি।বাঘাইরটি বিক্রির জন্য ফেরির পন্টুনে বেঁধে রেখেছি।
সম্রাট শাহজাহান আরো বলেন, পদ্মায় পানি কমতে শুরু করায় এখন নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মার এ ধরনের বড় বড় মাছের চাহিদা অনেক। এ ক্ষেত্রে দাম কোন বিষয় না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































