নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধিতে নতুন সিডিউলের দাবিতে রাজবাড়ীর ঠিকাদারদের মানববন্ধন
- Update Time : ০৪:৫৯:১১ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১১৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গণপূর্ত বিভাগের ঠিকাদাররা নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধিতে নতুন সিডিউলের দাবিতে মানববন্ধন করেছেন।
সোমবার বেলা ১১ টা থেকে রাজবাড়ী গণপূর্ত কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী গণপূর্ত বিভাগ ঠিকাদার এসোসিয়েশনের সভাপতি হেদায়েত আলী সোহরাব ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে প্রতিটি নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে ৫০ থেকে ৬০ শতাংশ। তাই পূর্বের সিডিউল অনুসারে কাজ করলে বড় লোকসান গুনতে হচ্ছে ঠিকাদারদের। পরে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাছে স্বারকলিপি প্রদান করেন।
রাজবাড়ীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় তাদের চলমান কাজের গতি কমেছে। তাছাড়া নতুন যে সব দরপত্র আহবান করা হয়েছে। তা বাজার দরের সাথে সংগতি পূর্ণ নয়। ফলে বাজার দরের সাথে সংগতি রেখে দরপত্র আহবান করাটা জরুরী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































