নিরাপদ সড়কের দাবিতে “গােয়ালন্দ রাইডার্স’-এর মােটরসাইকেল শােভাযাত্রা –
- Update Time : ০৬:০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ৭৩ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
নিরাপদ সড়কের দাবিতে গোয়ালন্দ রাইডার্স শুক্রবার (২৫ মার্চ) সকালে নড়াইলের উদ্দেশ্যে শোভাযাত্রা শুরু করে।
সকাল ৮ টায় গােয়ালন্দ কামরুলইসলাম সরকারি কলেজ মাঠ থেকেশােভাযাত্রাটি বের হয়। গন্তব্য নড়াইলের লোহাগড়া উপজেলার স্বপ্নাবিথী পার্ক।গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল শোভাযাত্রায় অংশগ্রহন কারীদের শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
শােভাযাত্রায় ১৩০ টি মােটর সাইকেলে ২৬০ জন রাইডার্স অংশগ্রহণ করেছেন। ১০০ কিলােমিটার গন্তব্যে আসা-যাওয়া করতে শােভাযাত্রাকে মােট ২০০কিলােমিটার পথ পাড়ি দিতে হবে। যাত্রা পথের বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের বিষয়ে প্রচারনা চালাবে তারা।শােভাযাত্রার নেতৃত্বে রয়েছেন গােয়ালন্দ রাইডার্সের প্রতিষ্ঠাতা এডমিন এসএম ইত্তেহাদ সিয়াম, এডমিন কলিন্স পার্থ, শামীমুল ইসলাম শাওন,শরিফুল ইসলাম, মডারেটর এসএম রাব্বী,আলমগীর হোসেন, বিমল,আহসান হাবিব প্রমূখ। গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ ও সাধারণ সম্পাদক আকাশ সাহা শোভাযাত্রার সঙ্গে রয়েছেন।
গােয়ালন্দ রাইডার্সের এডমিন এসএম কলিন্সপার্থ জানান, তাদের সংগঠনের বেশিরভাগ সদস্যই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তােলার পাশাপাশি একটি সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে তারা ২০১৬ সালে অনলাইন ভিত্তিক এ সংগঠনটি গড়ে তােলেন। নিজের দেশকে ভালভাবে বুঝতে ও ঘুরে দেখতে প্রতিবছর একটা বিশেষ শ্লোগান নিয়ে বিভিন্ন স্হান সফর করেন। ১ম বছর মেহেরপুরের মুজিব নগর দিয়ে তাদের যাত্রা শুরু হয়। এ বছর তাদের পঞ্চম বৃহত্তর যাত্রা। তবে গত ৫ বছরে তারা বিভিন্ন ছোট ছোট দলে দেশের অন্তত ৪৫ টি জেলা ভ্রমন করেছেন।
সিয়াম আরাে জানান, শােভাযাত্রায়অংশগ্রহনকারী সকলের জুতা, গার্ড, হেলমেট ও নির্দিষ্ট টি শার্ট নিশ্চিত করা হয়েছে। গন্তব্যস্থলে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরন, আলােচনা সভা ও মধ্যাহ্ন ভােজের আয়ােজন রয়েছে।শোভাযাত্রায় অংশ নেয়া সকলেই দক্ষ বাইক রাইডার বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































