নানা নাটকিয়তার পর “ধানের শীষ” পেলেন বিএনপি’র মেয়র প্রার্থী তোফাজ্জেল –
- Update Time : ০৭:০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ৮৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চতুর্থ দফা পৌর নির্বাচনের রাজবাড়ীর সদর পৌরসভায় উৎসবমূখর পরিবেশে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ করা হয়। তবে বিএনপি মনোনিত প্রার্থী মোঃ তোফাজ্জেল হোসেন মিয়ার উচ্চ আদালতে আপিলে প্রার্থীতা ফিরে পাবার বিষয়টি যাচাই বাছাই প্রক্রিয়া চলমান থাকা সে সময় তাকে প্রতীক বরাদ্দ করা হয়নি। যদিও বিকালে যাচাই-বাছাই কার্যক্রম শেষে তোফাজ্জেল হোসেন মিয়াকে “ধানের শীষ” প্রতীক প্রদান করা হয়।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা রাতে রাজবাড়ী পৌরসভার বিএনপি’র মেয়র প্রার্থী তোফাজ্জেল হোসেন মিয়া জানিয়েছিলেন. সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ-এর মহামান্য হাইকোর্ট ডিভিশনে আবেদনের প্রেক্ষিতে মনোনয়নপত্র প্রার্থীতা বৈধ বলে জানানো হয়।
জানাগেছে, আগামী ১৪ ফেব্রুয়ারী রাজবাড়ী পৌরসভার নির্বাচন। ওই নির্বাচনের মনোনয়নপত্র বাছাই ক্রার্যক্রম ছিলো গত ১৯ জানুয়ারী। এই বাছাই কার্যক্রমে রুপালী ব্যাংকে ঋণ খেলাপীর দায়ে বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জেল হোসেন মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়। ওই ঘটনার পর তোফাজ্জেল হোসেন মিয়া রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে আপিল করেন। গত ২৩ জানুয়ারী বিকালে ছিলো আপিল শুনানী। ওই শুনানীতে রিটানিং অফিসারের সিদ্ধান্ত আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে ঘোষনা করা হয়। পরবর্তীতে প্রার্থী তোফাজ্জেল হোসেন মিয়া প্রার্থীতা ফিরে পেতে, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ-এর মহামান্য হাইকোর্ট ডিভিশনে আবেদন করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































