ধান নিয়ে বাড়ী ফেরা হলো না পাংশার যুবদল কর্মী শ্রমিক রাশেদুলের, কুপিয়ে হত্যা
- Update Time : ০৯:৪৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ৫৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
নিজের শ্রম-ঘাম ব্যয়ে অর্জন করা ধানের ভাগ নিয়ে বাড়ীতে ফেরা হলো না যুবদল কর্মী রাশেদুল ইসলাম (৩২)। তাকে আজ শনিবার সকালে প্রতিপক্ষের দূর্বৃত্তরা পিটিয়ে জখম করে। দুপুরে চিকিৎসাধিন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। রাশেদুল রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের কেয়ামউদ্দিনের ছেলে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন জানান, রাশেদুল ভোলায় ধান কাটার কাজ শেষে ২১দিন পর বাড়ীতে ফেরেন। তবে সেখানে আয় করা ধান ট্রাকযোগে শুক্রবার রাতে পাট্টা ইউনিয়নের মৌরাট এলাকায়। তার ভাগের ধান আনতে শনিবার সকাল ১০টার দিকে পায়ে হেতে রওনা হন রাশেদুল। বাড়ীর অদুরে নিভা বটতলা এলাকায় পৌছলে দলীয় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের দূর্বৃত্তরা লাঠিশোঠা নিয়ে তার উপর হামলা চালায়। তাদের পিটুনিতে মারাত্নক জখম হন রাশেদুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যায়।
ওসি আরো জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘাতকদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































