দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার সড়কে গর্ত, চলাচল ব্যাহত –
- Update Time : ০৯:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০১৯
- / ৮৩ Time View

আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
ব্যাস্ততম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা সড়কে বৃষ্টির পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতেকরে সড়কের ওই স্থান দিয়ে যানবহন ও যাত্রীদের চলাচল ব্যহত হওয়ার পাশাপশি চরম দূর্ভোগে পড়েছেন সড়কের পাশের ক্ষুদ্র ব্যবসায়ীরা।
জানা যায়, দৌলতদিয়া ঘাট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে প্রতিদিন সাড়ে ৩ থেকে ৪ হাজার ছোট বড় যানবাহন ও লাখ লাখ যাত্রী চলাচল করে থাকে। এত বড় সংখ্যক যানবাহন ও যাত্রী পারাপারের জন্য দৌলতদিয়ায় রয়েছে ৬ টি ফেরি ঘাট ও একটি লঞ্চঘাট। সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া লঞ্চ ঘাটের কাছে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় দেড়’শ মিটার এলাকা পরিনত হয়েছে মরন ফাঁদে। খানাখন্দে বৃষ্টির পানি আটকে থাকছে দিনের পর দিন। এই রুট দিয়ে চলাচলকারী যাত্রীরা প্রতিনিয়ত ময়লা কাদামাটিতে নাকাল হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্থ্য হচ্ছে সড়কের পাশের ব্যবসায়ীরা।
সড়কের পাশে থাকা ফল ব্যবসায়ী হাফিজুল ইসলাম জানান, এই সড়কটুকু দিনের পর দিন ভেঙ্গে চুরে নষ্ট হয়ে আছে। কর্তৃপক্ষ সড়ক মেরামতের কোন উদ্যোগ গ্রহন করছে না। যে কারনে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আর এসব গর্তে যানবাহনের চাকা পড়লেই পানি ছিটে এসে ময়লা হচ্ছে দোকানে সব ফল। যা পরে আর বিক্রির উপযোগি থাকছে না।
অটো রিকশা চালক হামিদুল ইসলাম বলেন, লঞ্চ ঘাট এলাকার সড়কের এই অংশে এসে আমার অটো রিকশা করেকবার বিকল হয়েছে। অনেক অটোরিকশা এখানে যাত্রী নিয়ে এসে উল্টে যাচ্ছে। তাছাড়াও ভারী ট্রাক আসলে গর্তে চাকা পরে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও অনেকে গাড়ি তুলতে পারে না। যে কারনে গারির একটি জট তৈরি হয়।
বাসচালক হারুন অর রশিদ জানান, গত ঈদের আগে কর্তৃপক্ষ ভাঙ্গা অংশ দিয়ে কোনমতে মেরামত করলেও এই সড়কটি আবার চলাচলের অনুপযোগি হয়ে পরেছে। এখানে ভালোভাবে স্থায়ী মেরামত করা করা প্রয়োজন।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মো. সাদ্দাম হোসেন বলেন, দৌলতদিয়া লঞ্চঘাটের কাছে ক্ষতিগ্রস্থ ওই সড়কের দুইপাশে ব্যবসা প্রতিষ্ঠান থাকায় সেখানে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। যে কারনে সড়কটি বারবার ক্ষতিগ্রস্থ্য হচ্ছে। ওই স্থানে এক’শ মিটার এলাকায় পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি করতে ৯ লক্ষ টাকার একটি দরপত্র আহব্বান করা হয়েছে। কাজটি সমাপ্ত হলে এ সমস্যা থাকবে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































