ব্রেকিং নিউজঃ
দৌলতদিয়া যৌনপল্লীর গেটের সামনে থেকে ১৩ শত গ্রাম গাঁজাসহ কুষ্টিয়ার শামীন গ্রেপ্তার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৭:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ৩৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীর ১নং গেটের সামনে থেকে ১ কেজি ৩ শত গ্রাম গাঁজাসহ মো ঃ শামীন ঠাকুর (২৬) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শামীন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত শাহজামাল ঠাকুরের ছেলে।
জানাগেছে, ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ আবুল বাশারের নেতৃত্বে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ১ নং গেটের সামনে থেকে মোঃ শামীন ঠাকুরকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৩শত গ্রাম ওজনের গাঁজা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজের ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ শামীনকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































