দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল কিশোরী, যুবকের কারাদন্ড –
- Update Time : ০৯:৪০:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯
- / ৭২ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল নেত্রকোনা জেলার ১৫ বছর এক কিশোরী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারনা তাকে দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির জন্য আনা হয়েছিল।
এ ঘটনায় সহযোগিতার দায়ে রোববার দুপুরে এলাহি মিয়া (২৫) নামের এক যুবকের এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার পশ্চিম চাওলা গ্রামের মো. মিলন মিয়ার ছেলে। এলাহি সাভার এলাকায় অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে।
উদ্ধার হওয়া কিশোরী জানায়, কয়েক বছর আগে তার বাবার মৃত্যু হয়। এরপর তার মা তাকে নিয়ে ঢাকা সভার এলাকায় একটি গার্মেন্টসে কাজ করে সেখানে বসবাস শুরু করে। এ পরিস্থিতিতে গত বছর তার মা পুনরায় বিয়ে করে। এতে সে পুরোপুরি অসহায় হয়ে পড়ে। বেঁচে থাকার তাগিতে সে লেখাপড়া ছেড়ে সাভার এলাকার ্একটি গার্মেন্টসে কাজ নেয়। কাজে যাতায়াতের সময় তার পরিচয় হয় সাভার পানপাড়া এলাকার বাবুল শেখের ছেলে অভি শেখের (১৮) সাথে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ ফেব্রুয়ারী অভি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে জানায় আপাতত তার পরিবার এ বিয়ে মেনে নিবে না। তাই গোয়ালন্দে তার এক খালাবাড়ি আছে সেখানে তারা বিয়ে করবে। অভি’র প্রস্তাবে রাজি হয়ে যায় সে ।
এদিকে গত শনিবার অভি তার বন্ধু এলাহির সাথে ওই কিশোরীকে দৌলতদিয়ায় পাঠিয়ে দিয়ে বলে, তোমরা দৌলতদিয়ায় যাও আমি আসছি। এলাহি এবং ওই মেয়ে দৌলতদিয়া এসে একটি খাবার হোটেলে বসে খাওয়া-দাওয়া করে সেখানেই অভি’র জন্য অপেক্ষা করতে থাকে। হোটেল কর্মচারীদের সন্দেহ হলে তারা পাশ^বর্তী নৌপুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করে অভির ফোনে কল করে কথা বলে। ঘটনায় পুলিশ জড়িয়ে পড়েছে অভি বুঝতে পেরে ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে ফেলে। গত শনিবার সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সেখানে পৌঁছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে ওই কিশোরীকে বিক্রির জন্যই কৌশলে দৌলতদিয়ায় আনা হয়েছিল। রোববার দুপুরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আল মামুন আটক এলাহিকে এক মাসের কারাদন্ডের আদেশ দেন এবং কিশোরীকে তার বৈধ অভিভাবকের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































