দৌলতদিয়া যানবাহনের জট- ভোগান্তিতে যাত্রী ও চালকেরা –
- Update Time : ০৯:৩৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯
- / ৬২ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
নদীতে তীব্র স্রোত ও ফেরি সংকটের কারণে দৌলতদিয়া ফেরি ঘাটে পারের অপেক্ষায় যানবাহন নদী পারের অপেক্ষায় মহাসড়কে সিরিয়ালে রয়েছে। এতে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে যানবাহন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দৌলতদিয়া ঘাটে। অতিষ্ঠ রোদ আর গরমে।
শুক্রবার সকাল থেকেই দৌলতদিয়া থেকে গোয়ালন্দে বাজার পর্যন্ত এ যানজট দেখা যায়। যাত্রীবাহী বাস ,পন্য বাহী ট্রাক ওছোট বড় সব ধরনের যানবাহন এখন ঘন্টার পর ঘন্টাফেরি পারের অপেক্ষায় রয়েছে।কোনকোন যানবাহন দুই থেকে তিন দিন ধরে নদী পার হতে দৌলতদিয়ায় অবস্থান করছে। এর মধ্যে পন্যবাহী ট্রাকও রয়ে।
বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০ টি ফেরি মধ্যে ৮ টি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে পাটুরিয়ার ভাসমান কারখানায় পাঠানো হয়েছে। এই রুটে বর্তমান ১২টি ছোট-বড় ফেরি চলাচল করছে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ¯্রােতে তীব্রতার কারনে ফেরি পার হতে সময় লাগছে এক থেকে দের ঘন্টা। যে কারণে দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ এ যানজট সৃষ্টি হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































