দৌলতদিয়া পোড়াভিটায় অভিযান : ৫ মাদক সেবীর ৩ মাস করে কারাদন্ড –
- Update Time : ১০:২২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হেরোইন ও গাঁজা সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করা হয়েছে। সে সময় আদালত প্রত্যেক মাদকসেবীকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থ দন্ড প্রদান করেছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী, সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রফিকুল ইসলাম নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলোঃ মোঃ আসলাম খান(৪৫), পিতা-মৃত জয়নাল খান।সাং যদু ফকির পাড়া, দৌলতদিয়া ০৬ নং ওয়ার্ড। মোঃ হেদায়েত কাজী (৩০),পিতা- লিয়াকত কাজী।সাং পোড়াভিটা, দৌলতদিয়া ০৫ নং ওয়ার্ড।৩। মোঃ কাশেম ফকির (৪২),পিতা- মৃত আনছার ফকির। সাং যদু ফকির পাড়া, দৌলতদিয়া ০৬ নং ওয়ার্ড।৪।মোঃ আমজাদ (৪০), পিতা – মৃত মেছের সরদার। সাং মজিদ ফকির পাড়া, দৌলতদিয়া ০২ নং ওয়ার্ড।৫। মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা- মৃত সাহাদত শেখ।সাং ক্যানেল ঘাট, দৌলতদিয়া ০৬ নং ওয়ার্ড। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































