দৌলতদিয়া-পাটুরিয়া রুটের ৫ ফেরি বিকল – যানবাহনের দীর্ঘ সারি-
- Update Time : ১০:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯
- / ৫৫ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মায় তীব্র স্রোত, ডুবোচরে ফেরি আটকে যাওয়া ও ঝড়ো বাতাসের দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এছাড়া রুটের ৫টি ফেরি সংস্কারে থাকায় সৃষ্টি হয়েছে ফেরি সংকট।
এতেকরে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে নদী পার হতে আসা শত শত বিভিন্ন যানবাহন মহাসড়কে সিরিয়ালে আটক পড়েছে। গত বৃহস্পতিবার থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেল নাগাদ দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ ফিডমিল পর্যন্ত অন্তত সাড়ে চার কিলোমিটার জুরে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এতে করে দুর্ভোগের শিকার হচ্ছেন হাজার হাজার সাধারণ যাত্রী ও পরিবহনের সংশ্লিষ্টরা।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার ঝড়ো বাতাসের কারণে অন্তত আড়াই ঘন্টা ব্যাস্ততম এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ন বন্ধ রাখতে হয়েছে। এ রুটের ২০টি ফেরির মধ্যে রোরো (বড়) বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, ভাষা শহীদ বরকত নামের ৩টি রোরো (বড়) ও ১টি কেটাই ফেরি কাবেরীর প্রপেলসান সিস্টেম (তলদেশের অংশ) সংস্কারের জন্য এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। অপরদিকে শুক্রবার ভোর থেকে অপর রোরো ফেরি শাহজালাল যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে সংস্কার করা হচ্ছে। ৫টি ফেরি না থাকা ও ফেরি চলাচল ব্যহত হওয়ায় ঘাট এলাকায় যানবাহন আটকা পড়ছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রণি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি যানবাহন পারাপার করছে। তবে সন্ধ্যা নাগাদ সংস্কারে থাকা রোরো ফেরি শাহজালাল যানবাহন পারাপার শুরু করার কথা রয়েছে। তীব্র ¯্রােত ও বাতসের কারণে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় সিরিয়ালের সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা অঞ্চলের সহকারি ব্যবস্থাপক আব্দুস সাত্তার জানান, পদ্মা-যমুনা নদীতে প্রচন্ড ¯্রােত ও বাতাসের কারণে পাটুরিয়ার ওয়ানওয়ে চ্যানেল দিয়ে ফেরি চলাচলে সমস্যা হচ্ছিল। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে চ্যানেলের পাশে অগভীর পানিতে আটকে যায় রোরো ফেরি আমানত শাহ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফেরিটিকে উদ্ধার করা সম্ভব হয়। একইভাবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ চ্যানেলে আটকে যায় রোরো ফেরি শাহ মখদুম। বেলা সাড়ে ১২টার দিকে ফেরিটিকে উদ্ধার করা হয়। এ কারণে চলাচলকারী ফেরিগুলোকে অধিক সাবধানতার সাথে চলাচল করতে হচ্ছে। চ্যানেলের এ সমস্যার কারণে পাটুরিয়ার ৫নং ঘাটের ভাটিতে নতুন করে তৈরী করা চ্যানেলটি খুলে দেয়া হয়েছে।
দৌলতদিয়া ঘাটে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর নাজমুল হোসেন জানান, ঘাটে যানবাহনের বাড়তি চাপ থাকায় অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে রেখে যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্য বোঝাই ট্রাকগুলোকে অগ্রাধিকার দিয়ে নদী পার করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































