দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরিতে পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক-
- Update Time : ১০:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা সংক্রোমণ রোধে চলছে কঠোর লকডাউন। সরকারি নির্দেশনা মতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরিতে পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এ সকল যানবাহনের বাইরে অবাধে নদী পারাপার হচ্ছে যাত্রী ও ব্যক্তিগত যানবাহন।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় গিয়ে এমনি চিত্র দেখা গেছে।
দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র অফিস সূত্রে জানাগেছে, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট থেকে পণ্যবাহী ট্রাক ফেরি পার হয়েছে ১০৫৬। ব্যক্তিগত গাড়ী প্রাইভেটকার ও মাইক্রোবাস নদী পার হয়েছে ১১৬৪। এর বিপরীতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহার করে গত ২৪ ঘণ্টায় পন্যবাহী ট্রাক নদী পারাপার হয়েছে ২ হাজার ১১২টি। প্রাইভেটকার-মাক্রোবাস দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহার করে গত ২৪ ঘণ্টায় নদী পারাপার হয়েছে ২ হাজার ৩২৮টি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































