ব্রেকিং নিউজঃ
দৌলতদিয়া ঘাটে টিকেটের অতিরিক্ত মূল্য নেয়ায় বিআইডব্লিউটিসি কর্মকর্তাকে জরিমানা –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৮:৫২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ট্রাক বুকিং কাউন্টারে পণ্যবাহী ট্রাকের টিকেটের নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে বিআইডব্লিউটিসির একজন কর্মকর্তাকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৭মে) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম দৌলতদিয়া ট্রাক বুকিং কাউন্টারে ভ্রাম্মমাণ অভিযান পরিচালনা করে গোলাম মোস্তফা (৫৮) নামে এক কর্মকর্তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাকের নির্ধারিত ফি ব্যতিত অতিরিক্ত কোন টাকা নেয়া যাবে না। এরপরেও যারা এই কাজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১



































































































