দৌলতদিয়া ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ, নেই ভোগান্তি –
- Update Time : ০৩:২১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
- / ৭১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বারখ্যাত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকাল থেকেই লঞ্চ ঘাট ও ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘরমুখো লাখো মানুষের চাপ। তবে পদ্মা নদী পার হয়ে দৌলতদিয়া ফেরি ঘাটে এসে কোন প্রকার ভোগান্তি ছাড়াই ওই সব যাত্রীরা গন্তব্যের পথে রওনা হচ্ছেন।
যাত্রীরা বলেছেন, দীর্ঘ দিন পরে হলেও এবারের ঈদ যাত্রা তাদের জন্য খানিকটা সুখের। কারণ দৌলতদিয়া ঘাট মানেই দূর্ভোগ। অথচ এবার সে দূর্ভোগের লেশমাত্র নেই। তারা জেলা প্রশাসক মোঃ শওকত আলী ও পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএমকে ধন্যবাদও জানিয়েছেন।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ২০ টি ফেরি ও ২২টি লঞ্চ চলাচল করছে। পর্যাপ্ত সংখ্যক ফেরি থাকার কারনে কোন প্রকার ভোগান্তি ছাড়াই ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে পারছে। যদিও ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে ঈদের আগের তিনদিন ও ঈদের পরের তিনদিন পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখা হয়েছে। তবে পচনশীল ও জরুরী পণ্যবাহী ট্রাকগুলো যাত্রী বাহি পরিবহনের সাথে পারাপার করানো হচ্ছে। যদিও দূর্যোগ পূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার দুপুরের দিকে এক ঘন্টা লঞ্চ পারাপার বন্ধ রাখা হয়েছিলো।
এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ, র্যাব ও আনসার সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































