দৌলতদিয়া ঘাটের পদ্মা নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ, ১২ কিঃমিঃ দুরে মরদেহ –
- Update Time : ০৫:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের পল্টুন থেকে খড়¯্রােতা পদ্মা নদীতে পরে মোজাফফর হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়।
তবে নিখোঁজের কয়েক ঘন্টা পর বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দীর্ঘ ১২ কিলো মিটার দুরের ফরিদপুর সদর উপজেলার সিএনবি ঘাট এলাকা থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়। মোজাফ্ফরের বাড়ি কুষ্টিয়া পৌরসভার চৌরহাস এলাকার ফুলতলা গ্রামে।
গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া থেকে ঢাকাগামী লালন পরিবহণের একটি বাস দৌলতদিয়া ফেরী ঘাটে নদীর পার হতে আসে। সে সময় বাস থেকে নেমে ওই বাসের যাত্রী মোজাফ্ফর ও তার মেয়ে পল্টুনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় পাটুরিয়া থেকে একটি ফেরি ওই পল্টুনে আসে। ফেরির ধাক্কায় পল্টুনটি নড়ে উঠলে মোজাফ্ফর পদ্মা নদীর পানিতে পরে তলিয়ে যায়। সে সময়ই গোয়ালন্দের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মোজাফ্ফরকে উদ্ধারের চেষ্টা চালায়।
পরবর্তীতে দুপুর ২টার দিকে মোজাফ্ফরের মরদেহ ১২ কিলো মিটার দুরের ফরিদপুর সদর উপজেলার সিএনবি ঘাট এলাকা থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































