দৌলতদিয়া ও দেবগ্রাম ইউপি নির্বাচনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা –
- Update Time : ১০:২০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
- / ৮৫ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
‘আগামী ২৫ জুলাই গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর।’
বৃহস্পতিবার বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের আচরনবিধি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম এ কথা বলেন।
সকল প্রার্থীকে নির্বাচনী আচরনবিধি যথাযথ ভাবে মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, গোয়ালন্দের দু’টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহনমুলক ও নিরপেক্ষ করার লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিক ভাবে কাজ করবে প্রশাসন। ইতিমধ্যে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যারা নির্বচনী পরিবেশ বিনষ্ট করবে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু’র সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সভায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মন্ডল, সতন্ত্র প্রার্থী আব্দুর রহমান, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাফিজুল ইসলাম, সতন্ত্র প্রার্থী আতর আলী সরদারসহ অন্যান্য প্রার্থীগণ বক্তব্য রাখেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































