দৌলতদিয়ায় ৭টি ফেরি ঘাটের ৩টি সচল, মহাসড়কে যানবাহণের লাইন –
- Update Time : ০৮:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ৭৪ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া অংশে ৭টি ফেরি ঘাট রয়েছে। নদী ভাঙ্গন ও যান্ত্রিক ত্রুটির কারনে বর্তমানে ৩টি ঘাট সচল রয়েছে। আর এই তিনটি ঘাট দিয়েই পারাপার করা হচ্ছে যানবাহন। ফলে যানবাহন পারাপার হচ্ছে বিলম্বিত। আর যানজটে পরে ভোগান্তি পোহাচ্ছেন যানবাহন চালক ও যাত্রীরা। বুধবার দুপুরেও মহাসড়কে যাত্রীবাহি বাস, পন্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন মিলে কয়েক শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় যানজটে আটকে থাকতে দেখা গেছে। যদিও গত মঙ্গলবার ৪ নং ফেরি ঘাটের পন্টুন দিয়ে অতিরিক্ত মাল বোঝাই বাহন চলাচলের কারনে পন্টুনটি ভেঙ্গে গেছে।
এতে আজ দুই দিন এ ঘাটটি দিয়ে যানবাহন পারাপার বন্ধ রাখা হয়েছে। পন্টুর মেরামতের কাজ করা হচ্ছে। ৫ নং ফেরি ঘাটটিও পন্টুনের একটি অংশের র্যাম ফেটে যাওয়ায় এ ঘাটের একটি পকেট দিয়ে যানবাহন ওঠানামা বন্ধ রয়েছে। আর ১ ,২ ও ৬ নং ফেরি ঘাট তিনটি আগেই নদী গর্ভে বিলিন হওয়ায় এ খনও ঘাট গুলো চাল করা সম্ভব হয়নি কতৃপক্ষের।এতে দৌলতদিয়া ফেরি ঘাট গুলো চরম সংকটে পরেছে। শুধু ৩ ,৫ ও ৭ নং এই তিনটি ফেরি ঘাট সচল রয়েছে যানবাহন পারাপারে। বর্তমানে ফেরি সংখ্যাও যান্ত্রীক ত্রুটির কারনে কমেছে। ১৮টি ফেরি স্থলে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি সহকারী ঘাট ব্যাবস্থাপক খোরশেদ আলম জানান, পানি বৃদ্ধি ও পন্টুন ভেঙ্গে যাওয়ায় বর্তমানে দৌলতদিয়ায় ফেরি ঘাট সংকট দেখা দিয়েছে। ৭টির মধ্যে ঘাট সচল রয়েছে তিনটি। ফেরি কমে আজ ১৪টি চলাচল করছে। ঘাট সমস্যা ও ফেরি কম থাকায় আজও যানজটে কয়েকশ ত যানবাহন সিরিয়ালে রয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































