দৌলতদিয়ায় যৌনকর্মীর মৃহদেহ উদ্ধার –
- Update Time : ০৯:২২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮
- / ৫৪ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে শনিবার সকালে খোদেজা আক্তার (৪০) নামে এক যৌনকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের সদর উদ্দিন মোল্লার মেয়ে ও দৌলতদিয়া যৌনপল্লীর উষা বাড়িওয়ালীর ভাড়াটিয়া।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা একে আজাদ জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে নিজ ঘরে খোদেজাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটির সুরতহাল রিপোর্ট তৈরী ও উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য মৃহদেহটি রাজবাড়ী সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত খোদেজা মাদকাসক্ত ছিল। অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এছাড়া তার শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































