দৌলতদিয়ায় ফেরীর ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবি –
- Update Time : ০৮:৫৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯
- / ৬৫ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে শুক্রবার দৌলতদিয়া ফেরী ঘাট এলাকায় ফেরীর ধাক্কায় পিকনিকের যাত্রী বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা ৪৬জন যাত্রী পদ্মা নদীতে ডুবে যায়। এদের মধ্যে ৪৫জন সাতরে ও জেলেদের নৌকার সহযোগিতায় উদ্ধার হলেও ১ যুবক নিখোঁজ রয়েছে।
তার নাম মো. মিলন হোসেন শেখ(২৫)। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ময়ছের মাতব্বর পাড়ার মহি শেখের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়ার ২ নং ফেরী ঘাট এলাকা থেকে ট্রলার যোগে তারা ঢাকার দোহার উপজেলার পদ্মার তীরবর্তি মিনি-কক্সবাজার এলাকায় পিকনিকের উদ্দ্যেশে যাচ্ছিলেন। ট্রলার ছেড়ে কিছুদূর যাওয়ার পর ১ নং ঘাট এলাকায় নোঙররত রো-রো ফেরী খানজাহান আলীর সাথে ধাক্কা লাগে। এতে ট্রলারটি মুহুর্তেই উল্টে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা যাত্রীরা সাতরে ও ঘাট এলাকায় থাকা জেলে নৌকার সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হয়। কিন্তু মো. মিলন হোসেন শেখ(২৫) নিখোজ রয়ে যান।
এ দিকে খবর পেয়ে দৌলতদিয়া নৌ-পুলিশ ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের একটি দল ঘটনা স্থলে পৌছান। তাদের সাথে পরবর্তিতে যোগ দেয় ঢাকা থেকে আসা ডুবুরিদের একটি দল। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারীরা খুঁজে পায়নি মিলন হোসেনকে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা বিল্লাল খলিফা জানান, আমরা নিখোজ মিলন হোসেনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































