দৌলতদিয়ায় ঘাট দিয়ে ২ দিনে পার হয়েছে ৭,১৩৭ টি যান, যার মধ্যে ২,১২১ টিই গরু বাহী ট্রাক , ঘরমূখো মানুষের চাপ –
- Update Time : ১০:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ১৯ অগাস্ট ২০১৮
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদের আনন্দ পরিবারের সবার সাথে ভাগাভাগি করে নিতে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে রাজবাড়ীর দৌলতদিয়ায়। তবে যাত্রীরা বলছেন পাটুরিয়া প্রান্তে গাড়ি যেখানে নামিয়েছে সেখান থেকে মালামাল নিয়ে আসতে একটু কষ্ট হয়েছে। তবে ভাড়া একটু বেশি নিলেও তেমন কোন ভোগান্তি নাই। যদিও গত দুই দিনে দৌলতদিয়া ঘাট দিয়ে পার হয়েছে ৭ হাজার ১শত ৩৭ যানবাহন। এর মধ্যে ২ হাজার ১শত ২১টি গরু বাহী ট্রাক পার হয়েছে।
এদিকে লঞ্চ ঘাট কর্তৃপক্ষ বলছেন ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। অপরদিকে ঘাট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব, পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রোববার দুপুরে দৌলতদিয়া প্রান্তে ঘরমূখো যাত্রীদের বাড়তি চাপ দেখে গেলেও, দেখা যায় নাই কোন যাত্রী ভোগান্তি। সবাই তাদের কর্মস্থল থেকে পরিবার নিয়ে নিরাপদে দৌলতদিয়া পর্যন্ত এসেছেন বলে জানিয়েছেন।
ঈদে দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ ও যানজট মুক্ত রাখতে ঈদের আগে ৩ দিন ও ঈদের পরের ৩ দিন পন্যবাহী ট্রাক পারাপার বন্ধ রেখেছে প্রশাসন। তবে পশুবাহি ট্রাক, পচনশীল ও জরুরী পন্যবাহি ট্রাক গুলো পরিবহনের সাথে পারাপার হচ্ছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে ঘাট এলাকায় রয়েছে র্যাব, পুলিশ, নৌ পুলিশ, সাদা পোশাকে পুলিশ, আনসার এবং ভ্রাম্যমান আদালতের জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সুত্রে জানাগেছে, ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ সামলাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০ টি ফেরি চলাচল করছে এবং যানবাহন পারাপারে ৫টি ফেরি ঘাট সচল রয়েছে। এছাড়া এ রুটে যাত্রী পারাপারে ৩৩ টি লঞ্চ চলাচল করছে।
ঘরমুখো যাত্রীরা জানান, রাজধানী ঢাকার বিভিন্নস্থান থেকে তারা প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ীতে যাচ্ছেন। পাটুরিয়া প্রান্তে গাড়ি যেখানে নামিয়েছে সেখান থেকে মালামাল নিয়ে ঘাটে আসতে একটু কষ্ট হয়েছে। তবে পথে তেমন কোন ভোগান্তি ছাড়াই নিরপাদে সবাইকে নিয়ে দৌলতদিয়া পর্যন্ত এসেছেন। নিরাপদে বাড়ীতে ফিরে সবাইকে নিয়ে ঈদ উদযাপন করবেন।
দৌলতদিয়া লঞ্চ ঘাট সুপার ভাইজার মোফাজ্জেল হোসেন জানান, দৌলতদিয়ায় ঈদের ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে এবং লঞ্চ পারাপারে যাত্রীদের কোন সমস্যা হচ্ছে না। এ রুটে যাত্রী পারাপারে ৩৩ টি লঞ্চ চলাচল করছে। ঘরমুখি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগীতা করছে।
ঘাটে দ্বায়িত্বরত এসআই মামুন-অর-রশিদ জানান, পুলিশ সুপারের নির্দেশে তারা ঘাট এলাকা দ্বায়িত্বপালন করছেন এবং পুলিশ সুপার নিজে ঘাটের সার্বিক বিষয় তদারকি করছেন। ঘাট এলাকার যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে পুলিশ রয়েছে। কোন ধরনের ভোগান্তি ছাড়াই ঘরমুখো মানুষ নিরাপদে বাড়ী ফিরতে পারবে এবং ঈদ উদযাপন করবে।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের ২ নং কোম্পানি অধিনায়ক অতিরক্তি পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, ঈদুল আযহা উপলক্ষে র্যাব-৮ এর একটি টিম ২৪ ঘন্টা দৌলতদিয়া দ্বায়িত্ব পালন করছে। পশুবাহি এবং যাত্রীবাহি পরিবহন নিরাপদে তাদের গন্তব্যে পৌছাতে পারে সে বিষয়ে খেয়াল রাখছেন। এছাড়া অজ্ঞান ও মলম পার্টি কোন ধরনের সমস্যা এবং কোন ধরনের যানজট না হয় সে বিষয়েউ তারা ততপর রয়েছেন। আজ দুপুর থেকে দৌলতদিয়ায় ঘরমুখো যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে বলে জানাগেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































