দৌলতদিয়ায় উপচে পরা ভীড়, যানবাহনের সারি –
- Update Time : ১০:১০:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯
- / ৭০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদের ছুটি কাটিয়ে কর্মমুখো হচ্ছে সাধারণ মানুষ। এতে দৌলতদিয়া লঞ্চ ঘাটে উপচে পরা ভির হয়েছে। ফেরি ঘাটে যানবাহনের দীর্ঘ সারি হয়েছে। যানবাহনগুলো ঘাটে এসে ফেরিতে উঠতে ২/৩ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২২টি লঞ্চ চলাচল করছে। এই লঞ্চগুলো দিয়ে যাত্রী পারাপার করতে হচ্ছে। যে কারণে লঞ্চ ঘাটে উপচে পরা ভির হয়েছে। এদিকে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ২কিঃমিঃ যাত্রবাহী পরিবহনের সারি রয়েছে। ব্যক্তিগত গাড়ী প্রাইভেটকার ও মাক্রোবাসের আলাদা সারি রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রোরো (বড়) ১১টি, কে-টাইপ (মাঝারী) ২ ও ইউটিলিটি (ছোট) ৭ সহ মোট ২০টি ফেরি চলাচল করছে। এই রুটে ২০টি ফেরি চলাচল করার কারণে দৌলতদিয়া ঘাট দিয়ে এবার ঈদ শেষে শান্তিতে কর্মমুখো হতে পারছে সাধারণ মানুষ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































